০৮ই আগষ্ট স্হানীয় একটি রেস্তোরায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালুমোনায় এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে এক ঈদ পুর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্হিত ছিলো এসোসিয়েশন সভাপতি মুক্তিযাদ্ধা এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সলিসিটর আনোয়ার কবীর খান, সেক্রেটারী জেনারেল।
উক্ত সভায় সেক্রেটারী জেনারেল অবহিত করেন যে, আমাদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে সর্বজনাব সৈয়দা সায়মা আহমেদ, মোহাম্মদ খালেদ (মিল্লাত) ও সুমন রায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সন্মর্ধনা জ্ঞাপন করা হয়।
এই পর্যায়ে সম্মাননা জানানো হয় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ভাইস গভর্নর প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী কে।
ফুলেল শুভেচ্ছায় সম্মানীত করা হয় জগন্নাথ হল এ্যলোমোনায় এসোসিয়েশনের সভাপতি জনাব মনোজ কুমার ও জন্মদিনের কেক কেটে নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সংগীত শিল্পী শম্পা দেওয়ানের জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক শামীমা বেগম মিতা। সংগীত পরিবেশন করেন তরুন শিল্পী মৃদুল, মোশারফ হোসেন, বিশিষ্ট সংগীত শিল্পী শম্পা দেওয়ান, সবুজ ও অমিত।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন সহ-সভাপতি অধীর রজ্ঞন দাস (তনু), কোষাধ্যক্ষ মো: আবদুল হাকিম ভূঁইয়া, প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী, সলিসিটর সিনথিয়া দাস, আশরাফ জামান, ফাহিম, তারেক হোসাইন, নিগার সুলতানা পারভীন (জলি) প্রমুখ।